জওয়ান

জওয়ান [ jōẏāna ] বি. ১. হৃষ্টপুষ্ট বা শক্তিশালী, ব্যক্তি (তিন জওয়ানে মিলে এটাকে তুলতে পারলে না?); ২. সেনাবাহিনীর যোদ্ধা। ☐ বিণ. হৃষ্টপুষ্ট, শক্তিশালী, জোয়ান। [ফা. জবান]। জোয়ান দ্র।

জনকসূতা

জনকতনয়া, জনকনন্দিনী, জনকসূতা বি. সীতা।

জওজ

জওজে, জওজ [ jōjē, jōja ] বি. স্বামী (দলিলের ভাষায়) পত্নী, যার স্বামী (জাহানারা খাতুন জওজে ইয়াকুব আলি)। [আ. যওজ]।

জওজে

জওজে, জওজ [ jōjē, jōja ] বি. স্বামী (দলিলের ভাষায়) পত্নী, যার স্বামী (জাহানারা খাতুন জওজে ইয়াকুব আলি)। [আ. যওজ]।

জড়ুর

জডুল, (বিরল) জড়ুর [ jaḍula, jaḍura ] বি. গায়ের চামড়ায় তিলের চেয়ে জড় জন্মচিহ্নবিশেষ। [সং. জটুল]।

জোর কদম

জোর কদম–বি. দ্রুত পায়ে চলা; দ্রুত গতি।

জৌহর

জউঘর, জৌঘর, জৌহর, জোহর বি. জতুগৃহ, লাক্ষা দিয়ে তৈরি ঘর।

জৌঘর

জউঘর, জৌঘর, জৌহর, জোহর বি. জতুগৃহ, লাক্ষা দিয়ে তৈরি ঘর।