জ জখম জখম [ jakhama ] বি. ক্ষত, ঘা, আঘাত, চোট। ☐ বিণ. আহত (জখম হয়েছে)। [ফা. যখম্]। জখমি বিণ. ১. আহত, আঘাতপ্রাপ্ত (জখমি বাঘ খুবই ভয়ংকর); ২. আঘাতসংক্রান্ত।
জ জংশন জংশন [ jaṃśana ] বি. বিণ. ১. দুটি রাস্তার মিলনস্হান; ২. দুটি রেলপথের মিলন যে স্টেশনে হয়। [ইং. junction]।
জ জনন জনন [ janana ] বি. ১. জন্মদান (জননশক্তি, জননেন্দ্রিয়); ২. উত্পাদন; ৩. জন্ম, উত্পত্তি। [সং. √ জন্ + অন]। জননান্তর বি. জন্মান্তর। জননাশৌচ বি. হিন্দুমতে সন্তান জন্মের জন্য যে অশৌচ।