জনার

জনার [ janāra ] বি. মকাই বা ভুট্টা বা ওইজাতীয় শস্যবিশেষ। [হি.]।

জনাপবাদ

জনাপবাদ [ janāpa-bāda ] বি. লোকনিন্দা, অখ্যাতি, কলঙ্ক। [সং. জন + অপবাদ]।

জগজ্জননী

জগজ্জননী [ jagajjananī ] বি. ১. জগতের মাতা; জগন্মাতা; ২. দুর্গাদেবী; ৩. পরমেশ্বরী। [সং. জগত্ + জননী]।

জনাস্তিকে

জনাস্তিকে [ janāstikē ] ক্রি-বিণ. ১. অন্য লোকের অনতিদূরে কিন্তু আড়ালে, একপাশে; ২. (নাটকে) লোকের সমক্ষে কিন্তু রঙ্গমঞ্চের অন্যান্য অভিনেতা শুনতে না পায় এমনভাবে। [সং. জন + অন্তিক + বাং. এ]।

জগজ্জন

জগজ্জন [ jagajjana ] বি. পৃথিবীর মানুষ। [সং. জগত্ + জন]।

জনাকীর্ণ

জনাকীর্ণ [ janākīrṇa ] বিণ. জনবহুল, বহু লোকের দ্বারা পূর্ণ। [সং. জন + আকীর্ণ]।

জগজন

জগজন [ jaga-jana ] বি. (সচ. কাব্যে) পৃথিবীর লোক, জগতের মানুষ (‘জগজন মানিবে বিস্ময়’: অ. সে)। [বাং. জগ + সং. জন]।

জনা

জনা [ janā ] বি. (কাব্যে ও কথ্য ভাষায়) জন (‘শূলের উপর মরিবে সে জনা’: রবীন্দ্র); ব্যক্তি (জনা প্রতি)। [সং. জন + বাং. আ স্বার্থে]।

জগজগা

জগজগা বি. রাংতা প্রভৃতির ঝকঝকে পাত।

জনকতনয়া

জনকতনয়া, জনকনন্দিনী, জনকসূতা বি. সীতা।