জ জগদম্বা জগদম্বা [ jagadambā ] বি. ১. পৃথিবীর মাতা; জগন্মাতা; ২. দুর্গাদেবী; ৩. পরমেশ্বরী। [সং. জগত্ + অম্বা]।
জ জগজগ জগজগ [ jaga-jaga ] অব্য. বি. ঝকমক, ঝকমকানি (থালাটা জগজগ করছে)। [হি. জগ্জগা]। জগজগা বি. রাংতা প্রভৃতির ঝকঝকে পাত।
জ জননেন্দ্রিয় জননেন্দ্রিয় [ jananēndriẏa ] বি. উপস্হ; লিঙ্গ; পুরুষের লিঙ্গ বা নারীর যোনি; যে ইন্দ্রিয়ের সাহায্যে সন্তানের জন্মদান করা হয়। [সং. জনন + ইন্দ্রিয়]।
জ জনাব জনাব [ janāba ] বি. (সচ. মুসলমানদের মধ্যে প্রচলিত) সম্মানসূচক বা ভদ্রতামূলক সম্বোধন; মহাশয়। [আ.]।