জ জগদ্ধাত্রী জগদ্ধাত্রী [ jagaddhātrī ] বি. ১. পৃথিবীর ধাত্রী বা পালয়িত্রী; ২. দুর্গাদেবী; ৩. পরমেশ্বরী। [সং. জগত্ + ধাত্রী]।
জ জন্মাধিকার জন্মাধিকার [ janmādhi-kāra ] বি. সহজাত অধিকার, যে অধিকার নিয়ে মানুষ জন্মায় (আমার জন্মাধিকার কে কেড়ে নেবে?)। [সং. জন্ম + অধিকার]।
জ জগদ্দল জগদ্দল [ jagaddala ] বিণ. ১. পৃথিবীকে দলন করে এমন; ২. নড়ানো যায় না এমন গুরুভার (জগদ্দল পাথর)। ☐ বি. সরানো বা নড়ানো যায় না এমন গুরুভার পাথর। [সং. জগত্ + √ দল্ + অ]।
জ জনেক জনেক [ janēka ] বিণ. অনির্দিষ্ট কোনো একজন, জনৈক (‘জনেক যক্ষের কর্মে অবহেলা ঘটলো বলে শাপ দিলেন প্রভু’: বুদ্ধ)। [বাং.মতে জন + এক]।