জন্মায়তি

জন্মায়তি [ janmāẏati ] বিণ. চিরসধবা। [সং. জন্ম + বাং. আয়তি (আয়ুষ্মতী)]।

জন্মাবধি

জন্মাবধি [ janmābadhi ] ক্রি-বিণ. জন্মকাল থেকে, আজন্ম (জন্মাবধি এই কথা শুনে আসছি)। [সং. জন্ম + অবধি (থেকে)]।

জন্মাবচ্ছিন্ন

জন্মাবচ্ছিন্ন [ janmābacchinna ] বিণ. চিরজীবনব্যাপী; জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকে বা ঘটে এমন। [সং. জন্ম + অবচ্ছিন্ন]।

জগদ্বাসী

জগদ্বাসী [ jagadbāsī ] (-সিন্) বিণ. বি. পৃথিবীর অধিবাসী। স্ত্রী. জগদ্বাসিনী। [সং. জগত্ + √ বস্ + ইন্]।

জন্মান্ধ

জন্মান্ধ [ janmāndha ] বিণ. জন্ম থেকেই অন্ধ বা দৃষ্টিহীন। [সং. জন্ম + অন্ধ]।

জগদ্বরেণ্য

জগদ্বরেণ্য [ jagadbarēṇya ] বিণ. সারা জগতের বরেণ্য বা সম্মাননীয়; পৃথিবীব্যাপী খ্যাতিসম্পন্ন। [সং. জগত্ + বরেণ্য]।

জনার্দন

জনার্দন [ janārdana ] বি. (‘জন’ নামক অসুরের নিধনকারী বলে) বিষ্ণু। [সং. জন + অর্দন (=পীড়ন, দমন)]।

জগতী

জগতী [ jagatī ] বি. (স্ত্রী.) ১. পৃথিবী (জগতীতল); ২. পৃথিবীর মানুষজন; ৩. বৈদিক ছন্দোবিশেষ; ৪. ইহলোক। [সং. জগত্ + ঈ]।

জন্মান্তর

জন্মান্তর [ janmāntara ] বি. অন্য জন্ম, পূর্বজন্ম (জন্মান্তরের প্রভাব); পরজন্ম (জন্মজন্মান্তরেও ভুলব না)। [সং. জন্ম + অন্তর]। জন্মান্তরবাদ বি. মৃত্যুর পর কর্মফলে পুনরায় জন্ম হয় এই মত; পুনর্জন্মবাদ।