জ জগন্ময়ী জগন্ময়ী বিণ. (স্ত্রী.) বিশ্বব্যাপিনী। ☐ বি. (স্ত্রী.) বিশ্ব জুড়ে বিরাজ করছেন এমন শক্তি; আদ্যাশক্তি; পরমেশ্বরী।
জ জগদ্বন্ধু জগদ্বন্ধু [ jagadbandhu ] বি. ১. পৃথিবীর বা সর্বজনের বন্ধু; ২. পরমেশ্বর। [সং. জগত্ + বন্ধু]।
জ জগন্নিবাস জগন্নিবাস [ jagannibāsa ] বি. ১. যিনি জগতের বা সর্বজনের নিবাস আধার বা আশ্রয়; ঈশ্বর; ২. শ্রীকৃষ্ণ; ৩. বিষ্ণু। [সং. জগত্ + নিবাস]।
জ জন্মাষ্টমী জন্মাষ্টমী [ janmāṣṭamī ] বি. শ্রীকৃষ্ণের জন্মতিথি, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় অষ্টমী। [সং. জন্ম + অষ্টমী]।
জ জগন্নাথ জগন্নাথ [ jagannātha ] বি. ১. পৃথিবীর প্রভু; পরমেশ্বর; ২. বিষ্ণু; ৩. শ্রীকৃষ্ণ; ৪. পুরীর মন্দিরের বিষ্ণুমূর্তি। [সং. জগত্ + নাথ]। জগন্নাথক্ষেত্র বি. ১. পুরীধাম; ২. জাতিবিচারহীন পুণ্যভূমি।