জমদগ্নি

জমদগ্নি [ jamadagni ] বিণ. ১. অগ্নি ভক্ষণকারী; ২. ক্রোধী। ☐ বি. পরশুরামের পিতা। [সং. √ জম্ + অত্ + অগ্নি]।

জগাখিচুড়ি

জগাখিচুড়ি [ jagā-khicuḍi ] বি. বিবিধ শাকসবজি সহযোগে রান্না করা খিচু়ড়ি; (আল.) বিভিন্নরকম জিনিসের (অবাঞ্ছিত) সংমিশ্রণ। [সং. জগা (জগতের সমস্ত বস্তু অর্থে) + বাং. খিচুড়ি]।

জমজমাট

জমজমাট [ jama-jamāṭa ] বিণ. জমজমে ও সেই কারণে আকর্ষণীয় হয়েছে এমন; সরগরম (জমজমাট আসর)। [হি. ঝমঝমানা]।

জগমোহন

জগমোহন [ jaga-mōhana ] বিণ. পৃথিবীকে মুগ্ধ করে এমন, জগন্মোহন। বি. ১. পৃথিবীকে মুগ্ধ করে এমন ব্যক্তি; ২. মন্দির ও নাটমন্দিরের মধ্যবর্তী স্হান; ৩. পুরীর জগন্নাথমন্দিরে যে স্হান থেকে দর্শনার্থীরা ঠাকুর দর্শন করে। [বাং. জগ১ + সং. মোহন]।

জব্দ

জব্দ [ jabda ] বিণ. ১. নাকাল, নিগৃহীত, লাঞ্ছিত (তার পিছনে লাগতে গিয়ে নিজেই জব্দ হল); ২. পরাজিত, পরাভূত, দমিত (শত্রু জব্দ হয়েছে); ৩. বাজেয়াপ্ত (জামিন জব্দ); ৪. অধিকৃত (ভিটেমাটি জব্দ)। [আ. জব্ত্]।

জবুথবু

জবুথবু [ jabu-thabu ] বিণ. জড়ের মতো নিষ্ক্রিয় ও শক্তিহীন; নড়াচড়া করতে পারে না বা চায় না এমন (এই বয়সেই এমন জবুথবু হয়ে গেলে কী করে)। [তু. সং. জ়ড় + স্হবির]।

জগন্মোহন

জগন্মোহন [ jaganmōhana ] বিণ. বি. পৃথিবীকে যে মুগ্ধ করে। [সং. জগত্ + মোহন]।

জগন্মাতা

জগন্মাতা [ jaganmātā ] বি. পৃথিবীর মাতা; আদ্যাশক্তি; পরমেশ্বরী। [সং. জগত্ + মাতা]।

জবাবি

জবাবি [ jabābi ] বিণ. ১. জবাব লেখার জন্য প্রদত্ত (জবাবি পোস্টকার্ড); ২. জবাব হিসাবে বলা হয় এমন, পালটা (জবাবি কৈফিয়ত)। [আ. জওয়াব + বাং. ই]।

জবাই

জবাই [ jabāi ] বি. ১. মুসলমান রীতিতে কণ্ঠনালি ছিন্ন করে পশুবধ; ২. (আল.) হত্যা (‘এ গোঁফ যদি আমার বলিস করব তোদের জবাই’: সূ. রা.)। [আ. জবহ্]।