জ জেঠ জেঠ [ jēṭha ] বিণ. (প্রত্যয়যুক্ত বা সমাসবদ্ধ শব্দে পূর্বপদে) জ্যাঠা (জেঠতুতো, জেঠশ্বশুর)। [সং. জ্যেষ্ঠ]। জেঠতুতো বিণ. জ্যাঠার সন্তান এমন (জেঠতুতো ভাই)। জেঠশাশুড়ি বি. স্বামীর বা স্ত্রীর জেঠিমা। জেঠশ্বশুর বি. স্বামীর বা স্ত্রীর জ্যাঠা।