জ জমাদার জমাদার [ jamādāra ] বি. ১. উচ্চপদস্হ ভারতীয় সৈনিকবিশেষ; ২. হেড কনস্টেবল; ৩. ধাঙড়, মেথর বা কুলির সর্দার; ৪. প্রধান যন্ত্রচালক (ছাপাখানার জমাদার); ৫. মেথর। [ফা. জমাদার্]।
জ জগ্ধ জগ্ধ [ jagdha ] বিণ. ভূক্ত, ভক্ষণ করা বা খাওয়া হয়েছে এমন (‘জগ্ধতৃণ’: বিষ্ণু)। [সং. √ অদ্ + ত]।
জ জগন্ময় জগন্ময় [ jaganmaẏa ] বিণ. বিশ্বব্যাপক। ☐ বি. পরমেশ্বর। [সং. জগত্ + ময়]। জগন্ময়ী বিণ. (স্ত্রী.) বিশ্বব্যাপিনী। ☐ বি. (স্ত্রী.) বিশ্ব জুড়ে বিরাজ করছেন এমন শক্তি; আদ্যাশক্তি; পরমেশ্বরী।