জ জজ জজ [ jaja ] বি. বিচারক, বিচারপতি। [ইং. judge]। জজিয়তি বি. জজের বৃত্তি বা কাজ (তিনি বড় আদালতে জজিয়তি করেন)।
জ জঙ্ঘা জঙ্ঘা [ jaṅghā ] বি. ১. হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত দেহাংশ; ২. ঊরু, জাং। [সং. √ হন্ (গত্যার্থে) + যঙ্ লুক্ + অ + আ]।
জ জঘন জঘন [ jaghana ] বি. ১. স্ত্রীলোকের নিতম্বের সম্মুখভাগ; ২. নিতম্ব; ৩. কোমর। [সং. √ হন্ + যঙ্লুক + অ]।