জর্জর

জর্জর [ jarjara ] বিণ. জীর্ণ, অতিশয় ক্লিষ্ট (রোগজর্জর, দুঃখে জর্জর)। [সং. √ জর্জ্ + অর]। জর্জরিত বিণ. জর্জর করা হয়েছে এমন (কশাঘাতে জর্জরিত); জর্জর (রোগে জর্জরিত শরীর)।

জরিমানা

জরিমানা [ jarimānā ] বি. অর্থদণ্ড, ফাইন (‘এই না বলে জরিমানা করলেন তিনি সবায়’: সু. রা.)। [আ. জুর্মানা]।

জরিপ

জরিপ [ jaripa ] বি. জমির মাপ, ক্ষেত্র পরিমাপ। [আ. জরীব]।

জরদ্গব

জরদ্গব [ jarad-gaba ] বি. ১. জরাগ্রস্ত ষাঁড়; ২. (আল.) অকর্মণ্য স্হবির লোক। [সং. জরত্ + গো + অ]।

জরদ

জরদ [ jarada ] বিণ. হলদে, পীতবর্ণ। [ফা. যর্দ্]।

জরৎকারু

জরৎকারু (জবত্‌কারু) [ jarat-kāru ] বি. পৌরাণিক মুনিবিশেষ, মনসাদেবীর পতি। [সং. জরত্ (জরাজীর্ণ) + কারু]।

জরঠ

জরঠ [ jaraṭha ] বিণ. ১. অতি বৃদ্ধ; ২. শক্ত বা কঠিন (‘জরঠ কর্মঠ’: ক. ক.)। [সং. √ জৃ + অঠ]।

জরজর

জরজর [ jara-jara ] বিণ. ১. অতিশয় ক্লিষ্ট (দুঃখে জরজর); ২. জীর্ণ; ৩. জারিত (নুনে জরজর); ৪. দুঃখে বা আনন্দে বিহ্বল (‘তার পুলকিত তনু জরজর’, ‘শোকে হিয়া জরজর’: রবীন্দ্র)। [সং. জর্জর]।

জয়োন্ত

জয়োস্তু [ jaẏōstu ] ক্রি. জয় হোক, জয়তু। [< সং. জয়ঃ + অস্তু]।

জয়পাল

জয়পাল [ jaẏa-pāla ] বি. ১. ব্রহ্মা; ২. বিষ্ণু; ৩. বৃক্ষবিশেষ যার বীজ থেকে croton oil নামে পরিচিত উগ্র বিরেচক তেল উত্পন্ন হয়। [সং. জয় + √ পালি + অ]।