জ জলাধার জলাধার [ jalādhāra ] বি. ১. জলাশয়; ২. জলপাত্র; ৩. জল সংরক্ষণের জন্য নির্মিত বৃহত্ চৌবাচ্চা, dam. [সং. জল + আধার]।
জ জলাত্যয় জলাত্যয় [ jalātyaẏa ] বি. ১. বর্ষার শেষ; ২. শরত্কাল। [সং. জল (=বৃষ্টি) + অত্যয় (অপগমন, অপসরণ, প্রস্হান)]।
জ জল্লাদ জল্লাদ [ jallāda ] বি. ১. ঘাতক; ২. প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে যে বধ করে; ৩. (আল.) অত্যন্ত নিষ্ঠুর ব্যক্তি (লোকটা একেবারে জল্লাদ)। [আ. জল্লাদ]।
জ জলাতঙ্ক জলাতঙ্ক [ jalātaṅka ] বি. যে ভাইরাসঘটিত ভয়ংকর রোগে রোগী জল দেখলেই ভয় পায়, hydrophobia, rabies. [সং. জল + আতঙ্ক]।
জ জলাঞ্জলি জলাঞ্জলি [ jalāñjali ] বি. ১. শবদাহের পর হিন্দুদের সংস্কার অনুযায়ী প্রেতাত্মার উদ্দেশে আঁজলা ভরে জল দেওয়া; ২. (আল.) বিসর্জন, সম্পূর্ণ পরিত্যাগ (পড়াশুনায় জলাঞ্জলি দিয়েছে); ৩. অপচয় (টাকাপয়সা জলাঞ্জলি দেওয়া)। [সং. জল + অঞ্জলি]।