জাং

জাং [ jā ] বি. জঙ্ঘা, ঊরু। [সং. জঙ্ঘা]।

জাওলা

জাওলা [ jāōlā ] বিণ. জল থেকে তুলেও যে মাছকে জিইয়ে বা বাঁচিয়ে রাখা যায়, জিত্তল। ☐ বি. জাওলা বা জিত্তল মাছ ধরার উপযুক্ত জাল বা যন্ত্র। [বাং. তু. জিত্তল, জিয়ল]।

জাউ

জাউ [ jāu ] বি. ১. মণ্ড; খুদ বা চাল বা খুব নরম করে সিদ্ধ করে প্রস্তুত খাবার; ২. মাড়; ৩. ফেনভাত। [সং. যবাগূ]।

জলাভাব

জলাভাব [ jalābhāba ] বি. ১. জলের অভাব; ২. জলের অভাবহেতু কষ্ট। [সং. জল + অভাব]।

জহিন

জহিন [ jahina ] বিণ. ১. বুদ্ধিমান, চালাক; ২. সমঝদার। [আ. যহীন্]।

জহরব্রত

জহরব্রত [ jahara-brata ] বি. আত্মসম্মান রক্ষার জন্য রাজপুত রমণীদের জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে বা বিষপান করে মৃত্যুবরণের ব্রত। [ফা. যহ্র + সং. ব্রত]।

জলাবর্ত

জলাবর্ত [ jalābarta ] বি. নদী সমুদ্র প্রভৃতির জলে ঘূর্ণি, জলভ্রমি, whirpool. [সং. জল + আবর্ত]।

জহরত

জহরত [ jaharata ] বি. মণিমুক্তাদি বহুমূল্য রত্ন। [আ. জওহরাত্ (বহুবচনে)]।

জলাধিপতি

জলাধিপতি [ jalādhi-pati ] বি. জলের দেবতা বরুণ। [সং. জল + অধিপতি]।

জহরকোট

জহরকোট [ jahara-kōṭa ] বি. জওহরলাল নেহরু কর্তৃক ব্যবহৃত ওয়েস্টকোটের মতো ফতুয়াজাতীয় জামাবিশেষ। [জহর < জওহর + ইং. coat]।