জাগর্তি

জাগর্তি [ jāgarti ] বি ১. জাগ্রত অবস্হা; জাগ্রত ভাব; ২. সচেতনতা, চেতনা; ৩. উদ্দিপনা। [সং. √ জাগৃ + তি]।

জিনিসপত্র

জিনিসপত্র বি. নানারকম দ্রব্য; দ্রব্যাদি, বস্তুসমূহ।

জাগরূক

জাগরূক [ jāgarūka ] বিণ. ১. জাগ্রত্, সজাগ; ২. সতর্ক, হুঁশিয়ার; ৩. অবিস্মৃত, অটুট (আশা বা সংকল্প হৃদয়ে জাগরূক থাকা)। [সং. √ জাগৃ + ঊক]।

জিনিস

জিনিস [ jinisa ] বি. ১. বস্তু; দ্রব্য (অনেক জিনিস চাই); ২. সারবস্তু (এতে জিনিস কিছু নেই)। [আ. জিন্স্]। জিনিসপত্র বি. নানারকম দ্রব্য; দ্রব্যাদি, বস্তুসমূহ।

জাগরী

জাগরী [ jāgarī ] (-রিন্) বিণ. ১. জাগরণকারী, জাগিয়ে দেয় এমন; ২. নিদ্রাহীন, জাগরিত। [সং. √ জাগৃ + ইন্]।

জিতাষ্টমী

জিতাষ্টমী [ jitāṣṭamī ] বি. আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি-যে তিথিতে স্ত্রীলোকেরা পুত্রলাভের জন্য জিমূতবাহনের পূজা করে; জিমূতাষ্টমী। [সং. জিমূতাষ্টমী]।

জাগতিক

জাগতিক [ jāgatika ] বিণ. জগত্ বা ইহলোক সম্বন্ধীয়, পার্থিব (জাগতিক নিয়ম, জাগতিক সুখ-শান্তি)। [সং. জগত্ + ইক]।

জিত

জিত [ jita ] বিণ. ১. জয় করা হয়েছে এমন, জয়লব্ধ (জিতরাজ্য); ২. পরাজিত (জিতশত্রু); ৩. বশীভূত, নিয়ন্ত্রিত (জিতনিদ্র, জিতেন্দ্রিয়)। ☐ বি. (উচ্চা. জিত্) জয় (হার-জিত, না হয় তোমারই জিত হল)। [সং. √ জি + ক্বিপ্]।

জাগগান

জাগগান [ jāga-gāna ] বি. উত্তর ও পূর্ববঙ্গে প্রচলিত পল্লিসংগীতবিশেষ। [< বাং. জাগর-গান]।

জিঞ্জির

জিঞ্জির [ jiñjira ] বি. ১. শিকল; ২. কণ্ঠহারে সংলগ্ন সরু ও ছোট সোনার শিকল; ৩. (বিরল) কারাবাস; ৪. দ্বীপান্তর। [ফা. জন্জীর্]।