জিশু

জিশু [ jiśu ] বি. খ্রিস্টধর্মের প্রবর্তক, জিশুখ্রিস্ট। [ইং. Jesus]।

জাত্যভিমান

জাত্যভিমান [ jātyabhi-māna ] বি. আভিজাত্যের জন্য অর্থাত্ উঁচু বংশে জন্মের জন্য অহংকার, কুলগর্ব। [সং. জাতি + অভিমান]।

জিলাদার

জিলাদার [ jilā-dāra ] বি. জেলার শাসনকর্তা বা শাসক। [আ. জিলা + ফা. দার]।

জানপদ

জানপদ [ jānapada ] বিণ. ১. জনপদসম্বন্ধীয়; ২. জনপদে উত্পন্ন বা বসবাসকারী। [সং. জনপদ + অ]।

জানত

জানত [ jānata ] বিণ. ক্রি-বিণ. জ্ঞাতসারে, সজ্ঞানে, জ্ঞাতে (জানতপক্ষে এমন কাজ করব না)। [সং. জ্ঞানতঃ]।

জিহীর্ষা

জিহীর্ষা [ jihīrṣā ] বি. চুরি বা হরণ করার ইচ্ছা। [সং. √ হৃ + সন্ + অ + আ]। জিহীর্ষু বিণ. হরণ করতে ইচ্ছুক।

জিষ্ণু

জিষ্ণু [ jiṣṇu ] বি. জয়শীল, জয়া। ☐ বি. ১. বিষ্ণু; ২. ইন্দ্র; ৩. অর্জুন। [সং. √ জি + স্নু]।

জানকী

জানকী [ jānakī ] বি. (রামায়ণে) জনকরাজার কন্যা সীতা। [সং. জনক + অ + ঈ]।

জাদ

জাদ [ jāda ] বি. চুল বাঁধার ফিতে। [দেশি]।