জ্যোত্স্না

জ্যোত্স্না [ jyōtsnā ] বি. চন্দ্রালোক, চাঁদের আলো, কৌমুদী, জোছনা। [সং. জ্যোতিস্ + ন + আ]।

জানিত

জানিত [ jānita ] বিণ. জ্ঞাত; পরিচিত। তু. বিপ. অজানিত। [সং. জ্ঞাত, জানা দ্র]।

জ্যোতিষী

জ্যোতিষী (-ষিন্) বিণ. বি. জ্যোতিষশাস্ত্রজ্ঞ; গনতকার।

জানালা

জানালা [ jānālā ] বি. আলোবাতাস চলাচলের জন্য ঘরের দেওয়ালে ফাঁকা জায়গাবিশেষ, বাতায়ন, গবাক্ষ। [পো. janella]।

জ্যোতিষ

জ্যোতিষ [ jyōtiṣa ] বি. ১. গ্রহনক্ষত্রাদিসম্বন্ধীয় বিজ্ঞানশাস্ত্র, astronomy; ২. গ্রহনক্ষত্রের অবস্হান নির্ণয়পূর্বক মানুষের ভবিষ্যত্ শুভাশুভ বিচারের বিদ্যা, astrology. [সং. জ্যোতিস্ + অ]। জ্যোতিষী (-ষিন্) বিণ. বি. জ্যোতিষশাস্ত্রজ্ঞ; গনতকার।

জানাজা

জানাজা [ jānājā ] বি. ১. মৃতের সদ্গতির জন্য প্রার্থনা; ২. সজ্জিত মৃতদেহ; ৩. মুসলমানদের অন্ত্যেষ্টি। [আ. জানাযা]।

জীবক

জীবক [ jībaka ] বি. ১. সাপুড়ে; ২. ভৃত্য; ৩. ভিক্ষুক; ৪. কুসীদজীবী; ৫. বুদ্ধদেবের চিকিত্সকবিশেষ। [সং. √ জীব্ + অক]।

জান্তব

জান্তব [ jāntaba ] বিণ. ১. জন্তুজাত (জান্তব চর্বি); ২. পশুবত্; জন্তুসম্বন্ধীয় (জান্তব চিত্কার)। [সং. জন্তু + অ]।

জ্যামিতি

জ্যামিতি [ jyāmiti ] বি. রেখা ক্ষেত্র ঘন প্রভৃতিসম্বন্ধীয় গণিত, geometry. [সং. জ্যা (=পৃথিবী) + মিতি (পরিমাণ)]। জ্যামিতিক বিণ. জ্যামিতিশাস্ত্রসম্বন্ধীয়।

জ্যান্ত

জ্যান্ত [ jyānta ] বিণ. জিয়ন্ত, জীবন্ত। [সং. জীবন > জিয়ন্ত > জ্যান্ত]।