জ জ্বালামুখী জ্বালামুখী [ jbālā-mukhī ] বি. পাঞ্জাবের একটি পীঠস্হান। [সং. জ্বালা (অগ্নিশিখা) + মুখ (প্রধান) + ঈ]।
জ জ্বালিত জ্বালিত [ jbālita ] বিণ. ১. আগুন ধরানো বা জ্বালানো হয়েছে এমন, প্রজ্বলিত; ২. দগ্ধীকৃত, ভস্মীকৃত; ৩. সন্তাপিত; ৪. উত্ত্যক্ত। [সং. √ জ্বল্ + ণিচ্ + ত]।
জ জানোয়ার জানোয়ার [ jānōẏāra ] বি. ১. পশু, জন্তু (বন্য জানোয়াররা এখানে জল খেতে আসে); ২. (নিন্দায়) জন্তুর তুল্য ঘৃণ্য ও মনুষ্যত্বহীন ব্যক্তি (অসভ্য জানোয়ার কোথাকার)। [ফা. জান্বর]।