জ্বলিত

জ্বলিত [ jbalita ] বিণ. ১. জ্বলেছে বা জ্বলে গেছে এমন; প্রজ্বলিত; ২. প্রকাশিত; ৩. দীপ্ত; ৪. দগ্ধ। [সং. √ জ্বল্ + ত]।

জামদগ্ন্য

জামদগ্ন্য [ jāmadagnya ] বি. জমদগ্নিমুনির পুত্র পরশুরাম। [সং. জমদগ্নি + য]।

জ্বলুনি

জ্বলুনি [ jbaluni ] বি. ১. দহন, জ্বলন; ২. জ্বালা, যন্ত্রণা। [বাং. জ্বলা + উনি]।

জামড়া

জামড়া [ jāmaḍā ] বি. ঘর্ষণজনিত চামড়ার কাঠিন্য, কড়া (হাতে-পায়ে জামড়া পড়ে গেছে)। ☐ বিণ. দরকাঁচা। [আ. জামিদ্]।

জ্বালানো

জ্বালানো [ jbālānō ] ক্রি. ১. প্রজ্বলিত করা (আগুন জ্বালানো); ২. অগ্নিসংযোগ করা, আগুন ধরানো (উনুন জ্বালানো); ৩. পোড়ানো, পুড়িয়ে ফেলা (জঞ্জাল জ্বালানো); ৪. উত্ত্যক্ত করা, জ্বালাতন করা (আর আমাকে জ্বালিয়ো না)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. ১. প্রজ্বলিত (জ্বালানো উনুন); ২. দগ্ধীভূত। [বাং. √ জ্বালা + আনো]।

জাম

জাম [ jāma ] বি. গাঢ় বেগনি রঙের এবং কষায় স্বাদযুক্ত ছোট ফলবিশেষ, জম্বু, কালোজাম। [সং. জম্বু]।

জ্বালাময়ী

জ্বালাময়ী [ jbālā-maẏī ] বিণ. (স্ত্রী.) তীব্র, তীক্ষ্ণ (জ্বালাময়ী বক্তৃতা)। [সং. জ্বালাময় + ঈ]।

জাবর কাটা

জাবর কাটা ক্রি. বি. ১. রোমন্হন করা; ২. (আল.) একই কথা বারবার (বিরক্তিকরভাবে) বলা বা আলোচনা করা।

জ্বালামুখ

জ্বালামুখ [ jbālā-mukha ] বি. আগ্নেয়গিরির মুখ; যেখান দিয়ে তপ্ত লাভা ইত্যাদি বার হয়, অগ্নিমুখ। [সং. জ্বালা (অগ্নিশিখা) + মুখ]।

জাবর

জাবর [ jābara ] বি. গোরু-মোষের চর্বিতচর্বণ। [জাব দ্র]। জাবর কাটা ক্রি. বি. ১. রোমন্হন করা; ২. (আল.) একই কথা বারবার (বিরক্তিকরভাবে) বলা বা আলোচনা করা।