জামরূল

জামরূল [ jāma-rūla ] বি. সাদা রঙের রসালো ফলবিশেষ। [দেশি]।

জ্বলন

জ্বলন [ jbalana ] বি. ১. অগ্নি; ২. অগ্নিশিখা; ৩. দীপ্তি; ৪. দাহজনিত বা অন্য কোনো কারণজনিত কষ্টবোধ, জ্বালা; ৫. (আঞ্চ.) বিরক্তি। [সং. √ জ্বল্ + অন]।

জামবাটি

জামবাটি [ jāma-bāṭi ] বি. কাঁসার বড় বাটি। [ফা. জাম (=পাত্র) + বাং. বাটি]।

জ্বলানো

জ্বলানো [ jbalānō ] ক্রি. বি. (আঞ্চ.) ১. প্রজ্বলিত করা; ২. অগ্নি সংযোগ করা; ৩. পোড়ানো; ৪. উত্ত্যক্ত করা। [জ্বালানো দ্র]।

জামদানি

জামদানি [ jāma-dāni ] বি. ১. বুনুনির দ্বারা ফুল-তোলা মিহি কাপড় (ঢাকাই জামদানি); ২. নকশা-তোলা বাসন, ফুল-কাটা বাসন। ☐ বিণ. ফুল-কাটা, নকশা-তোলা (জামদানি শাড়ি)। [ফা. জামদানি]।

জামির

জামির [ jāmira ] বি. গোঁড়া লেবু। [সং. জম্বীর]।

জ্বলজ্বল

জ্বল-জ্বল [ jbala-jbala ] বি. প্রখর দীপ্তির ভাব; দীপ্তভাবে অবস্হানের ভাব (আকাশে তারা জ্বলজ্বল করছে)। [সং. জ্বল্ + অ + জ্বল্ + অ]। জ্বলজ্বলে বিণ. প্রদীপ্ত; অতিশয় উজ্জ্বল।

জাবালি

জাবালি [ jābāli ] বি. ১. ছাগল পালন করা যার বৃত্তি, অজপালক; ২. পৌরাণিক মুনিবিশেষ। [সং. অজপাল > জপাল]।

জ্বালামালিনী

জ্বালামালিনী [ jbālā-mālinī ] বি. দুর্গাদেবীর রূপবিশেষ। [সং. জ্বালামালা + ইন্ + ঈ]।