জ্বাল

জ্বাল [ jbāla ] বি. ১. আগুনের তাপ বা আঁচ; ২. আগুনের তাপে গরম বা সিদ্ধ করা (দুধ জ্বাল দেওয়া, ঝোলটায় জ্বাল কম হয়েছে); ৩. অগ্নিশিখা। [সং. √ জ্বল্ + অ]।

জায়দাদ

জায়দাদ [ jāẏa-dāda ] বি. ভূ-সম্পত্তি বা তার দখলিস্বত্ব। [ফা. জাইদাদ্]।

জ্বলা

জ্বলা [ jbalā ] ক্রি. ১. পোড়া, দগ্ধ হওয়া (কয়লা জ্বলছে); ২. প্রদীপ্ত হওয়া (‘সেখানে দুচোখে জ্বলে তারা’: বিষ্ণু); ৩. আলোকদান করা (বাতি জ্বলে); ৪. জ্বলজ্বল করা (বিড়ালের চোখ জ্বলে); ৫. জ্বালা করা (বুক জ্বলে গেল); ৬. অতিশয় ক্রোধের উদ্রেক হওয়া (কথা শুনলে গা জ্বলে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. দগ্ধ; জ্বলেছে বা জ্বলছে বা জ্বলে এমন। [সং. √ জ্বল্ + বাং. আ]।

জাম্বীর

জাম্বীর [ jāmbīra ] বিণ. জামিরসম্বন্ধীয়; জামির থেকে জাত বা উত্পন্ন। [সং. জম্বীর + অ]।

জ্বলন্ত

জ্বলন্ত [ jbalanta ] বিণ. জ্বলছে এমন (জ্বলন্ত অঙ্গার)। [বাং. √ জ্বল্ + অন্ত]।

জাম্পার

জাম্পার [ jāmpāra ] বি. উলের জামাবিশেষ, সোয়েটার। [ইং. jumper]।

জামিয়ার

জামিয়ার [ jāmiẏāra ] বি. সারা গায়ে বা সমস্ত জমিতে ফুল-তোলা দামি শালবিশেষ। [ফা. জামহ্ওয়ার]।

জ্বলতঁহি

জ্বলতঁহি [ jbalatam̐hi ] ক্রি. (ব্রজ.) জ্বলছে। [সং. জ্বলতি]।

জামা মসজিদ

জামা মসজিদ [ jāmā masajida ] বি. ১. বড় মসজিদ; ২. দিল্লির প্রসিদ্ধ মসজিদ। [আ. জামাহ্ + মস্জিদ]।

জ্বলত

জ্বলত্ [ jbalat ] বিণ. দীপ্যমান, জ্বলছে বা জ্বলজ্বল করছে এমন (জ্বলজ্যোতি)। [সং. √ জ্বল্ + অত্]।