জ্ঞাপনীয়

জ্ঞাপনীয় বিণ. জ্ঞাপন করা উচিত বা করার যোগ্য এমন; নিবেদনীয়।

জারজ

জারজ [ jāraja ] বিণ. জারজাত; বেজন্মা। [সং. জার + √ জন্ + অ]।

জ্ঞাপন

জ্ঞাপন [ jñāpana ] বি. ১. জ্ঞাত করা, জানানো (ভাষার প্রধান কাজ জ্ঞাপন); ২. নিবেদন। [সং. √ জ্ঞা + ণিচ্ + অন]। জ্ঞাপনীয় বিণ. জ্ঞাপন করা উচিত বা করার যোগ্য এমন; নিবেদনীয়।

জ্ঞাপয়িতা

জ্ঞাপয়িতা [ jñāpaẏitā ] (-তৃ) বিণ. জ্ঞাপক, জ্ঞাপনকারী। [সং. √ জ্ঞা + ণিচ্ + তৃ]। স্ত্রী. জ্ঞাপয়িত্রী।

জায়েজ

জায়েজ [ jāẏēja ] বিণ. বৈধ; ন্যাসসংগত। [আ. জায়েজ্]।

জ্ঞাপিত

জ্ঞাপিত [ jñāpita ] বিণ. জানানো হয়েছে এমন। [সং. √ জ্ঞা + ণিচ্ + ত]।

জায়মান

জায়মান [ jāẏa-māna ] বিণ. জন্মলাভ করছে এমন, উত্পদ্যমান। [সং. √ জন্ + মান (শানচ্)]।

জ্ঞেয়

জ্ঞেয় [ jñēẏa ] বিণ. ১. জ্ঞাতব্য; জানার যোগ্য; ২. জ্ঞানসাধ্য, জানা যায় এমন (দুর্জ্ঞেয় রহস্য); ৩. জানতে হবে এমন। [সং. √ জ্ঞা + য]।

জায়ফল

জায়ফল [ jāẏa-phala ] বি. কষায় স্বাদের সুগন্ধ ফলবিশেষ। [সং. জাতিফল]।