জ জোলো জোলো [ jōlō ] বিণ. ১. জলমিশ্রিত (জোলো দুধ); ২. জলীয়, সজল (জোলো বাতাস); ৩. জলের মতো স্বাদবিশিষ্ট, পানসে (জোলো রান্না, জোলো স্বাদ); ৪. নীরস; ৫. অন্তঃসারশূন্য; ৬. হালকা (জোলো বক্তৃতা)। [বাং. জল + ও]।
জ জিগীষা জিগীষা [ jigīṣā ] বি. জয়ের ইচ্ছা (প্রবল জিগীষার আত্মপ্রকাশ)। [সং. √ জি + সন্ + অ + আ]। জিগীষু বিণ. জয়েচ্ছু, জয়ের অভিলাষী।
জ জোশ জোশ [ jōśa ] বি. ১. উদ্দীপনা, উত্সাহ (তোমার কথায় সে বেশ জোশ পেয়েছে); ২. উত্তপ্ত ভাব, উত্তাপ। [ফা. জোশ]।
জ জিগির জিগির [ jigira ] বি. ১. বিশেষ জোর; ২. অতিরিক্ত নির্বন্ধ, নির্বন্ধাতিশয়; ৩. ধুয়া; ৪. উচ্চ ধ্বনি, জোর আওয়াজ (জিগির তোলা); ৫. প্রচার; ৬. জয়োল্লাস। [ফা. জিকর]।
জ জিত্তল জিত্তল [ jittala ] বিণ. দীর্ঘকাল বেঁচে থাকে এবং জলে জিইয়ে রাখা যায় এমন (জিত্তল মাছ)। ☐ বি. ১. মাছবিশেষ, শিঙি মাছ; ২. গাছবিশেষ (জিত্তলের ডাল)। [সং. জীব < জি + ওয়াল < ওল]।
জ জ্ঞ -জ্ঞ [ -jña ] (সমাসের পরপদে) বিণ. বিজ্ঞ; জানে এমন (বেদজ্ঞ, শাস্ত্রজ্ঞ, রাজনীতিজ্ঞ)। [সং. √ জ্ঞা + অ]।
জ জি জি [ ji ] বি. ১. সম্মানসূচক উপাধিবিশেষ (নেতাজি, গান্ধিজি); ২. মহাশয়, বাবু ইত্যাদি সম্ভ্রসূচক সম্বোধন (জি হুজুর)। [হি. জীউ (সং. জীব)]।
জ জ্ঞাতসারে জ্ঞাতসারে ক্রি-বিণ. ১. সজ্ঞানে, জেনে (সে জ্ঞাতসারে এ কাজ করেনি); ২. গোচরে (এ কাজ তার জ্ঞাতসারে হয়নি)।