জোঁদা

জোঁদা [ jōn̐dā ] বিণ. অত্যন্ত টক, অতি টক স্বাদযুক্ত। [দেশি]।

জুজসেলাই

জুজসেলাই বি. ফর্মা পৃথক পৃথক সেলাই করে বই বাঁধানো।

জোখ

জোক, জোখ [ jōka, jōkha ] বি. মাপ; পাশাপাশি রেখে নেওয়া মাপ (মাপজোক, জোক নেওয়া)। [হি. √ জুখ]।

জোটেবুড়ি

জোটে-বুড়ি [ jōṭē-buḍ়i ] বি. জুজুবুড়ি, শিশুদের ভয় দেখানোর জন্য কল্পিত জটাধারিণী পিশাচীমূর্তি। [বাং. জটা + ইয়া > এ + বুড়ি]।

জোড়াতাড়া

জোড়া-তাড়া [ jōḍ়ā-tāḍ়ā ] বি. কাজ চালাবার জন্য যেকোনো রকমে জোড়া দেওয়ার, ব্যবস্হা; গোঁজামিল; জোড়াতালি। [বাং. জোড়া + (অনুগামী শব্দ) তাড়া]।

জোড়াতালি

জোড়া-তালি [ jōḍā-tāli ] বি. ১. সেলাই করে জোড়া লাগানো এবং প্রয়োজনবোধে তালি দেওয়ার কাজ; ২. কোনোরকমে কাজ চালাবার মতো ব্যবস্হা, জোড়াতাড়া। [বাং. জোড়া + তালি]।

জোড়াশব্দ

জোড়া-শব্দ [ jōḍā-śabda ] বি. বিশেষ অর্থবোধ হয় এমন একই শব্দের বা প্রায় একইরকম শব্দের দ্বিত্ব, শব্দদ্বৈত-যথা গলায় গলায়। [সং. জোড়া + সং. শব্দ]।

জোতদার

জোতদার বি. জমিদার; জমিদারের অধীনে কর্ষণযোগ্য ভূ-সম্পত্তির মালিক।

জোত্তর

জোত্র, (কথ্য) জোত্তর [ jōtra, (kathya) jōttara ] বি. ১. জো, সুযোগ, উপায় (শরীরটা তেমন জোত্তর লাগছে না); ২. সংস্হান। [সং. যোত্র]।

জোত্র

জোত্র, (কথ্য) জোত্তর [ jōtra, (kathya) jōttara ] বি. ১. জো, সুযোগ, উপায় (শরীরটা তেমন জোত্তর লাগছে না); ২. সংস্হান। [সং. যোত্র]।