জীর্ণ
জীর্ণ [ jīrṇa ] বিণ. ১. সর্বদা ব্যবহারে ক্ষয়প্রাপ্ত বা ব্যবহারের অযোগ্য (জীর্ণ বস্ত্র); ২. শীর্ণ হয়েছে এমন (জীর্ণদেহ); ৩. জারিত (জীর্ণ লৌহ); ৪. হজম হয়েছে এমন (জীর্ণ অন্ন)। [সং. √ জৃ + ত]। স্ত্রী. জীর্ণা। বি. জীর্ণতা। জীর্ণদশা বি. ভগ্ন অবস্হা। জীর্ণসংস্কার বি. ভগ্ন বা ক্ষয়প্রাপ্ত বস্তুর মেরামত। জীর্ণোদ্ধার বি. জীর্ণ বস্তুর মেরামত, জীর্ণসংস্কার।