জঙ্গল

জঙ্গল [ jaṅgala ] বি. ১. ছোট বা অগভীর বন; ২. বন, অরণ্য (জঙ্গলের পশু); ৩. আগাছা (জঙ্গল সাফ করছে)। [সং. √ গল্ + য-তু. ফা. জঙ্গল্]। জংলা বিণ. বুনো, বন্য। জংলি বিণ. ১. বুনো, বন্য; ২. অসভ্য; ৩. অমার্জিত। জঙ্গুলে বিণ. বন্য, বুনো; অরণ্যজাত।

জেহ্ন

জেহ্ন [ jēhna ] অব্য. বিণ. (প্রা. বাং.) যেন, যেমন, যেরূপ। [বাং. যেন]।

জগৎসংসার

জগত্সংসার বি. বিশ্বজগত্; জীবজগত্সহ সমগ্র পৃথিবী।

জৈন

জৈন [ jaina ] বি. মহাবীর-প্রবর্তিত জিনোপাসক ধর্মসম্প্রদায়বিশেষ। [সং. জিন + অ]।

জৈবরসায়ন

জৈবরসায়ন বি. জীবসংক্রান্ত রসায়নশাস্ত্র, organic chemistry, biochemistry.

জগৎপিতা

জগত্পতি, জগৎপিতা বি. জগদীশ্বর, পরমেশ্বর।

জৈব

জৈব [ jaiba ] বিণ. ১. জীবসম্বন্ধীয় (জৈব উপাদান); ২. জীবজাত, প্রাণিজ। [সং. জীব + অ]। জৈবরসায়ন বি. জীবসংক্রান্ত রসায়নশাস্ত্র, organic chemistry, biochemistry.

জগৎপতি

জগত্পতি, জগৎপিতা বি. জগদীশ্বর, পরমেশ্বর।

জৈমিনি

জৈমিনি [ jaimini ] বি. মীমাংসাদর্শনপ্রণেতা মুনি, এর নাম স্মরণ করলে বজ্রপাত নিবারিত হয় এই বিশ্বাসে বজ্রবিদ্যুত্পাতের সময় লোকে এর নাম কীর্তন করে।

জগত

জগত্ [ jagat ] বি. ১. পৃথিবী, ভুবন, বিশ্ব; ২. সমাজ (পশুজগত্)। [সং. √ গম্ + ক্বিপ্]। জগত্পতি, জগৎপিতা বি. জগদীশ্বর, পরমেশ্বর। জগত্সংসার বি. বিশ্বজগত্; জীবজগত্সহ সমগ্র পৃথিবী।