জুষ্ট

জুষ্ট [ juṣṭa ] (বর্ত. বিরল) বিণ. সেবিত, পূজিত (অনার্যজুষ্ট)। [সং. √ জুষ্ + ত]।

জূট

জূট [ jūṭa ] বি. ১. সমূহ, রাশি; ২. চূলের ঝুঁটি (জটাজূট); ৩. কেশবন্ধন। [সং. √ জূট্ + অ]।

জ্যা

জ্যা [ jyā ] বি. ১. ধনুকের গুণ বা ছিলা; ২. (জ্যামি.) বৃত্তাংশের দুই প্রান্ত যোজনাকারী রেখা, chord; ৩. পৃথিবী। [সং. √ জ্যা + ক্বিপ্]। জ্যানির্ঘোষ বি. ধনুকের টংকার। জ্যারোপণ বি. ধনুকে গুণ বা ছিলা পরানো।

জেট

জেট [ jēṭa ] বি. জেটইঞ্জিনচালিত বিমানপোত। [ইং. jet]।

জেঁকো

জেঁকো [ jēn̐kō ] বিণ. জাঁক করে এমন। [বাং. জাঁক + উয়া > ও]।

জ্যোতির্ময়

জ্যোতির্ময় বিণ. জ্যোতিঃপূর্ণ, দীপ্তিময় (‘জ্যোতির্ময় টিকা মলিন ললাটে’: রবীন্দ্র)। স্ত্রী. জ্যোতির্ময়ী।

জেটি

জেটি [ jēṭi ] বি. জাহাজ, স্টিমার প্রভৃতি থেকে মালপত্র নামাবার বা যাত্রী নামাবার মঞ্চবিশেষ। [ইং. jetty]।