জ জ্যালজেলে জ্যাল-জেলে বিণ. ১. নিষ্প্রভ, উজ্জ্বলতাহীন (জ্যালজেলে রং); ২. ফাঁকযুক্ত, ছিদ্রযুক্ত (জ্যালজেলে কাপড়)।
জ জ্যালজ্যাল জ্যাল-জ্যাল [ jyāla-jyāla ] বি. নিষ্প্রভ ভাব (জ্যালজ্যাল করছে)। [দেশি]। জ্যাল-জেলে বিণ. ১. নিষ্প্রভ, উজ্জ্বলতাহীন (জ্যালজেলে রং); ২. ফাঁকযুক্ত, ছিদ্রযুক্ত (জ্যালজেলে কাপড়)।
জ জুলুম জুলুম [ juluma ] বি. অত্যাচার, উত্পীড়ন; জবরদস্তি (জোরজুলুম, চাঁদার জুলুম)। [ আ. জুল্ম্ ] জুলুমবাজ বিণ. অত্যাচারী, পীড়ক। জুলুমবাজি বি. অত্যাচার, পীড়ন।
জ জুলি জুলি [ juli ] বি. ১. ছোট নালা; ২. অগভীর ও অপ্রশস্ত খাত; ৩. মাটি খুঁড়ে সাজানো সারি সারি চুল্লি। [দ্রা. জোলি ?-তু জলপ্রণালী]।
জ জ্যাঠা জ্যাঠা [ jyāṭhā ] বি. জ্যেষ্ঠতাত, পিতার অগ্রজ, বাবার বড় ভাই। ☐ বিণ. (বিদ্রূপে বা তিরস্কারে) অকালপক্ব বা ফাজিল (জ্যাঠা ছেলে)। [সং. জ্যেষ্ঠতাত]। জ্যাঠাইমা দ্র জেঠিমা। জ্যাঠামশাই বি. জ্যাঠা, বাবার বড় ভাই। জ্যাঠামি বি. পাকামি, ফাজলামি, অকালপক্বতা।