জ্ঞাতি
জ্ঞাতি [ jñāti ] বি. ১. একই আদিপুরুষের বংশধর; সগোত্র ব্যক্তি; ২. নিকট সম্পর্কের ব্যক্তি; ৩. সপিণ্ড, যে সপ্তমপুরুষ পর্যন্ত পিণ্ডদান করার অধিকারী। [সং. √ জ্ঞা + তি]। জ্ঞাতিকুটম্ব, জ্ঞাতিগোত্র বি. আত্মীয়স্বজন। জ্ঞাতিব বি. জ্ঞাতির সম্বন্ধ; জ্ঞাতির উপযুক্ত আচরণ। জ্ঞাতিভাই বি. জ্ঞাতি সম্বন্ধে ভাই।
জ্বালা
জ্বালা১ [ jbālā ] বি. ১. আগুনের ঝলকা; ২. অগ্নিশিখা (বহ্নিজ্বালা); ৩. দাহ, যন্ত্রণা (পেটের জ্বালা, কেন এত জ্বালা দিচ্ছ?)। [সং. √ জ্বল্ + আ]। জ্বালা২ [ jbālā ] ক্রি. ১. প্রজ্বলিত করা (আগুন জ্বালা); ২. আগুন ধরানো, অগ্নিসংযোগ করা (উনুন জ্বালা, চিতা জ্বালা)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে। [সং. √ জ্বল্ + বাং. আ]। জ্বালাতন [ jbālātana ] দ্র জালাতন।
জুবিলি
জুবিলি [ jubili ] বি. কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের সাধারণত পঞ্চাশ বত্সর উত্তীর্ণ হওয়া উপলক্ষ্যে উত্সব; জয়ন্তী উত্সব। [ইং. jubilee]। রৌপ্য জুবিলি পাঁচিশ বত্সর পূর্তি উপলক্ষ্যে উত্সব, silver jubilee. স্বর্ণ বা সুবর্ণ জুবিলি — পঞ্চাশ বত্সর পূর্তির উত্সব, golden jubilee. হীরক জুবিলি — ষাট বত্সর পূর্তির উত্সব, diamond jubilee.