জীরক

জীরক [ jīraka ] বি. মশলাবিশেষ, জিরে। [সং. জীর + ক]।

জ্ঞানকৃত

জ্ঞানকৃত বিণ. সজ্ঞানে বা সচেতনভাবে করা হয়েছে এমন (জ্ঞানকৃত অপরাধ)

জ্ঞানকাণ্ড

জ্ঞানকাণ্ড বি. বেদের তত্ত্বজ্ঞানসম্বন্ধীয় অংশ, প্রধানত উপনিষদের বিষয়বস্তু।

জুজু

জুজু [ juju ] বি. শিশুদের ভয় দেখাবার জন্য কল্পিত অশরীরী বা পিশাচযোনি। [দেশি]। জুজুবুড়ি বি. কল্পিত ছেলেধরা পিশাচী।

জ্ঞান

জ্ঞান [ jñāna ] বি. ১. বোধ, বুদ্ধি, বোঝবার শক্তি (গভীর জ্ঞানের অধিকারী); ২. সংজ্ঞা, চেতনা (রোগীর জ্ঞান ফেরেনি); ৩. ধারণা, বিবেচনা (মাত্রাজ্ঞান, সমজ্ঞান, আত্মীয়জ্ঞানে কাজ করা); ৪. অভিজ্ঞতা (ব্যবসায়ে জ্ঞান); ৫. বিদ্যাবত্তা, শিক্ষা, পাণ্ডিত্য (শাস্ত্রজ্ঞান); ৬. তত্ত্বজ্ঞান (গীতার জ্ঞানযোগ)। [সং. √ জ্ঞা + অন]। জ্ঞানকাণ্ড বি. বেদের তত্ত্বজ্ঞানসম্বন্ধীয় অংশ, প্রধানত উপনিষদের বিষয়বস্তু। জ্ঞানকৃত বিণ. সজ্ঞানে বা সচেতনভাবে করা হয়েছে এমন (জ্ঞানকৃত অপরাধ) জ্ঞানকোষ বি. নানা জ্ঞান বা বিদ্যার কোষগ্রন্হ, encyclopaedia. জ্ঞানগম্য বিণ. জ্ঞানের দ্বারা লভ্য। জ্ঞানগম্যি বি. (কথ্য) বুদ্ধিশুদ্ধি। জ্ঞানগরিমা বি. জ্ঞানগৌরব, জ্ঞানের গরিমা। জ্ঞানগর্ভ বিণ. জ্ঞানপূর্ণ, সারগর্ভ। জ্ঞানচক্ষু বি. অন্তর্দৃষ্টি; জ্ঞানরূপ দৃষ্টি। জ্ঞানত ক্রি-বিণ. সজ্ঞানে, জ্ঞাতসারে। জ্ঞানতৃষ্ণা বি....

জুজুত্সু

জুজুত্সু [ jujutsu ] বি. মল্লবিদ্যা; কুস্তি; জাপানি প্রণালীর কুস্তি। [জাপ. জিজিউত্-সু]।

জুটি

জুটি [ juṭi ] বি. ১. দোসর, সমান সমান দুটির একটি (একা কেন? তোমার জুটি কই?); ২. জোড়া, সমান বা সমকক্ষ দুটি। [জুড়ি দ্র]।