জীবিতেশ্বর

জীবিতেশ্বর বি. ১. প্রাণেশ্বর, স্বামী; ২. যমরাজ; ৩. ঈশ্বর, পরমেশ্বর; ৪. প্রভু, নাথ।

জুঁই

জুঁই [ jum̐i ] বি. খুব ছোট সুগন্ধি ফুলবিশেষ, যুথিকা। [সং. যূথিকা]।

জ্ঞানকোষ

জ্ঞানকোষ বি. নানা জ্ঞান বা বিদ্যার কোষগ্রন্হ, encyclopaedia.

জীবান্তক

জীবান্তক [ jībāntaka ] বিণ. জীবননাশক। ☐ বি. ব্যাধ। [সং. জীব + অন্তক]।

জীবাণু

জীবাণু [ jībāṇu ] বি. অতি সূক্ষ্ম প্রাণী বা উদ্ভিদ, microbe. [সং. জীব + অণু]। রোগ-জীবাণু বি. যে জীবাণু জীবদেহে প্রবেশ করে রোগ সৃষ্টি করে, bacillus.

জীবাত্মা

জীবাত্মা [ jībātmā ] (-ত্মন্) বি. ১. জীবনামক আত্মা; দেহধারী আত্মা; ২. বিশেষ জীবের মধ্যে প্রতিবিম্বিত পরমাত্মা, পরমাত্মার প্রকাশরূপ জীবের দেহস্হ চৈতন্য। [সং. জীব + আত্মন্]।