জীবনী শক্তি
জীবনী শক্তি [ jībanī śakti ] বি. প্রাণপ্রাচুর্য, প্রাণচাঞ্চল্য (জীবনীশক্তিতে ভরপুর) সজীবতা; প্রাণবন্ত ভাব। [সং. জীবনী + শক্তি]।
জীবন্মুক্ত
জীবন্মুক্ত [ jībanmukta ] বিণ. জীবিতাবস্হাতেই পার্থিব মায়া-বন্ধন থেকে মুক্ত, কিন্তু তবু প্রারব্ধ কর্ম সম্পন্ন করার জন্য নিরাসক্তভাবে দেহধারণ করে আছেন এমন। [সং. জীবত্ + মুক্ত]। জীবন্মুক্তি বি. জীবন্মুক্ত অবস্হা; জীবন্মুক্ত হওয়া।