জ্ঞানবান

জ্ঞানবান (-বত্) বিণ. জ্ঞানযুক্ত, জ্ঞানশালী, জ্ঞানী। স্ত্রী. জ্ঞানবতী।

জীবন্মৃত

জীবন্মৃত [ jībanmṛta ] বিণ. জীবিত অবস্থাতেই মৃতবত্, নির্জীব; অত্যন্ত কষ্টে জীবনধারণের গ্লানি বহন করছে এমন। [সং. জীবত্ + মৃত]।

জীবনোপায়

জীবনোপায় [ jībanōpāẏa ] বি. জীবিকা। [সং. জীবন + উপায়]।

জীবন্ত

জীবন্ত [ jībanta ] বিণ. ১. বেঁচে আছে এমন, সজীব, জীবিত (জীবন্ত দগ্ধ); ২. অত্যন্ত স্পষ্ট (জীবন্ত সত্য)। [সং. √ জীব্ + বাং. অন্ত]।

জীবনী

জীবনী [ jībanī ] বিণ. (স্ত্রী.) জীবন বা প্রাণ দান করে এমন, প্রাণদায়িনী; প্রাণের প্রাচুর্যদায়িনী (জীবনীশক্তি)। ☐ বি. জীবনচরিত, জীবনবৃত্তান্ত। [সং. জীবন + ঈ]। জীবনীকার বি. জীবনচরিত রচয়িতা।

জ্ঞানবাদ

জ্ঞানবাদ বি. জ্ঞানই মোক্ষলাভের একমাত্র উপায়, এই দার্শনিক মত।