জ্ঞানশক্তি

জ্ঞানশক্তি বি. শ্রীকৃষ্ণের শক্তিত্রয়ের অন্যতম; জ্ঞানরূপ শক্তি; জ্ঞান যে শক্তি দেয়।

জীবনাধিক

জীবনাধিক [ jībanādhika ] বিণ. প্রাণের চেয়ে বেশি প্রিয়, প্রাণাধিক। [সং. জীবন + অধিক]।

জ্ঞানযোগ

জ্ঞানযোগ বি. জ্ঞানরূপ যোগ; ব্রহ্মলাভার্থ জ্ঞানমার্গীয় সাধনপ্রণালী; জ্ঞানলাভের উপায় বা শাস্ত্র।

জীবনাবসান

জীবনান্ত, জীবনাবসান [ jībanānta, jībanāba-sāna ] বি. জীবনের শেষ, মৃত্যু। [সং. জীবন + অন্ত, অবসান]।

জ্ঞানময়

জ্ঞানময় বিণ. জ্ঞানপূর্ণ; জ্ঞানস্বরূপ। ☐ বি. পরব্রহ্ম, যিনি নিখিল জ্ঞানের আধার এবং যিনি কেবল জ্ঞানযোগের দ্বারা লভ্য।

জীবনান্ত

জীবনান্ত, জীবনাব-সান [ jībanānta, jībanāba-sāna ] বি. জীবনের শেষ, মৃত্যু। [সং. জীবন + অন্ত, অবসান]।

জ্ঞানবৃদ্ধ

জ্ঞানবৃদ্ধ বিণ. জ্ঞানী, জ্ঞানসমৃদ্ধ; প্রচুর জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ।

জীবনাশঙ্কা

জীবনাশঙ্কা [ jībanāśaṅkā ] বি. প্রাণের ভয়, মৃত্যুভয়, মারা যাবার ভয় (এই রোগে জীবনাশঙ্কা নেই)। [সং. জীবন + আশঙ্কা]।