জাঙ্গাল

জাঙ্গাল, জাঙাল [ jāṅgāla, jāṅāla ] বি. 1 বাঁধ, dam. 2 সেতু; 3 জমির আল বা আলি; 4 পথ; 5 পতিত জমি। [সং. জঙ্গাল]।

জীবিত

জীবিত [ jībita ] বিণ. জীবন্ত, বেঁচে আছে এমন (জীবিতাবস্হা, জীবিত প্রাণী)। ☐ বি. জীবন (জীবিতকাল, জীবিতেশ্বর)। [সং. √ জীব্ + ত]। জীবিতাশা বি. বাঁচার আশা। জীবিতেশ, জীবিতজীবী [ -jībī ] (-বিন্) বিণ. ১. জীবনযুক্ত, আয়ুযুক্ত (দীর্ঘজীবী, ক্ষণজীবী); ২. জীবিকানির্বাহকারী (আইনজীবী)। [সং. √ জীব্ + ইন্]।

জাঁতাকল

জাঁতাকল বি. ইঁদুর মারার জন্য জাঁতির মতো আকৃতিবিশিষ্ট কল বিশেষ।

জ্ঞানহীন

জ্ঞানশূন্য, জ্ঞানহীন বিণ. জ্ঞানবর্জিত অজ্ঞান; মূর্খ।

জীবিকা

জীবিকা [ jībikā ] বি. জীবনধারণের জন্য অবলম্বিত বৃত্তি বা পেশা, জীবনধারণের উপায়; পেশা বা বৃত্তি। [সং. √ জীব্ + ক + আ]। জীবিকানির্বাহ বি. জীবনধারণের ব্যবস্হা, বেঁচে থাকার উপায় করা।

জ্ঞানশূন্য

জ্ঞানশূন্য, জ্ঞানহীন বিণ. জ্ঞানবর্জিত অজ্ঞান; মূর্খ। 

জীবন্যাস

জীবন্যাস [ jība-nyāsa ] বি. ১. মন্ত্রবলে দেবপ্রতিমাদির প্রাণ প্রতিষ্ঠা; ২. (বিরল) প্রাণদান। [সং. জীব + ন্যাস (=স্হাপন)]।