জাঁতা
জাঁতা1 [ jān̐tā1 ] বি. 1 ডাল গম ইত্যাদি শস্য পেষনের জন্য পাথরের তৈরী গোলাকার যন্ত্রবিশেষ; 2 হাপরে হাওয়া দেওয়ার চর্মাবৃত যন্ত্র, ভস্ত্রা। [সং. যন্ত্র]। জাঁতা2 [ jān̐tā2 ] ক্রি. (আঞ্চ. প্রা. বাং.) জাঁতায় চাপা; টেপা (‘চরণ জাঁতিছে’)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে। [জাঁতা1 দ্র]। জাঁতা দেওয়া ক্রি. বি. পিষ্ট করা; চাপা দেওয়া। জাঁতানো ক্রি. (আঞ্চ.) চাপানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে। জাঁতি বি. সুপারি কাটবার অস্ত্রবিশেষ। [সং. যন্ত্র]। জাঁতাকল বি. ইঁদুর মারার জন্য জাঁতির মতো আকৃতিবিশিষ্ট কল বিশেষ।