জাট

জাট, জাঠ [ jāṭa, jāṭha ] বি. পঞ্জাব ও রাজপুতানার জাতিবিশেষ। [হি. জাট]।

জাল

জাল1 [ jāla1 ] বিণ. 1 কৃত্রিম, মেকি (জাল টাকা, জাল ওষুধ); 2 ছদ্মবেশী, কপট (জাল সন্ন্যাসী)। [আ. জাল]। জাল করা ক্রি. বি. ঠকানোর জন্য কৃত্রিম বা নকল জিনিস তৈরি করা (‘আরেকটি তো তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে’: সু. রা.)। জাল2 [ jāla2 ] বি. 1 লোহার তার সুতো প্রভৃতি দিয়ে ফাঁক ফাঁক করে বোনা ফাঁদবিশেষ (মাছ-ধরা জাল, তারের জাল); 2 সূত্রনির্মিত অতি সূক্ষ্ম আবরণ (মাকড়সার জাল); 3 ফাঁদ (জাল পাতা); 5কুহক, মোহিনীশক্তি (ইন্দ্রজাল, মায়াজাল); 6 সমূহ (স্নায়ুজাল, যুক্তিজাল)। [সং. √ জাল্ + অ]। জালজীবী (-বিন্) বি. জেলে। জালপাদ বিণ. পায়ের আঙুল পাতলা চামড়ার আবরণে সংযুক্ত থাকে এমন (জালপাদ পাখি)। ☐ বি. হাঁসজাতীয় পাখি।

জারি

জারি1 [ jāri1 ] বি. বাংলার মুসলমানি পল্লিসংগীতবিশেষ। [ফা. যারী]। জারি2 [ jāri2 ] বিণ. প্রবর্তিত, প্রচারিত, কার্যকর, চলিত (আইন জারি করা)। ☐ বি. প্রবর্তন, প্রচলন, প্রচার (সমনজারি, আইনজারি)। [আ. জারী]।

জাজ্বল্যমান

জাজ্বল্যমান [ jājbalya-māna ] বিণ. অতিশয় উজ্জ্বল বা স্পষ্ট। [সং. √ জ্বল্ + যঙ্ + মান (শানচ্)]।

জারানো

জারানো ক্রি. বি. জীর্ণ বা জারিত করা; জীর্ণ বা জারিত করানো; শোধন করা বা করানো। ☐ বিণ. উক্ত অর্থে।

জাজ্বল্য

জাজ্বল্য [ jājbalya ] বিণ. উজ্জ্বল (‘অন্তরে জাজ্বল্য থাকে উজ্জ্বল রতন’: রবীন্দ্র)। [বাং. প্রয়োগ < সং. জাজ্বল্যমান]।

জুজ

জুজ [ juja ] বি. বইয়ের ফর্মা বা খণ্ড। [আ. জুজ্]। জুজসেলাই বি. ফর্মা পৃথক পৃথক সেলাই করে বই বাঁধানো।

জুগুপ্সা

জুগুপ্সা [ jugupsā ] বি. ১. কুত্সা, নিন্দা; ২. ঘৃণা। [সং. √ গুপ্ + সন্ + অ + আ]। জুগুপ্সিত বিণ. নিন্দিত; ঘৃণিত।

জাঙ্গিয়া

জাঙ্গিয়া, জাঙিয়া [ jāṅgiẏā, jāṅiẏā ] বি. জাং বা ঊরু পর্যন্ত লম্বিত খাটো ও আঁটসাঁট অন্তর্বাসবিশেষ [সং. জঙ্ঘা > বাং. জাং + ইয়া]।