জাড্য

জাড্য [ jāḍya ] বি. 1 জড়তা, অলসতা; 2 জড়বুদ্ধির ভাব, মূর্খতা; 3 শৈত্য; 4 (বিজ্ঞা.) জড় পদার্থের ধর্মবিশেষ, বাহ্যশক্তির সংস্পর্শে না এলে নিশ্চল অবস্হার বা চলত্ অবস্হার পরিবর্তন না হওয়ার ধর্ম, inertia (বি. প.)। [সং. জড় + য]।

জাঠা

জাঠা1, যাঠা [ jāṭhā1, yāṭhā ] বি. পৌরাণিক যুদ্ধাস্ত্রবিশেষ, লৌহযষ্টি। [সং. যষ্টি]। জাঠা2 [ jāṭhā2 ] বি. অভিযান, মিছিল। [তু. সং. যাত্রা]।

জারা

জারা [ jārā ] ক্রি. 1 জীর্ণ করা; 2 শোধন করা; 3 জরানো। ☐ বি. 1 জীর্ণ বা জারিত করানো; 2 জারিত দ্রব্য (লোহাজারা)। ☐ বিণ. জারিত। [সং. √ জৃ + বাং. আ]। জারানো ক্রি. বি. জীর্ণ বা জারিত করা; জীর্ণ বা জারিত করানো; শোধন করা বা করানো। ☐ বিণ. উক্ত অর্থে।

জাজিম

জাজিম [ jājima ] বি. ফরাস; বিছানা, গালিচা, কার্পেট প্রভৃতির উপর বিছাবার মোটা নকশাদার চাদরবিশেষ। [ফা. জাজম্]।

জাঙিয়া

জাঙ্গিয়া, জাঙিয়া [ jāṅgiẏā, jāṅiẏā ] বি. জাং বা ঊরু পর্যন্ত লম্বিত খাটো ও আঁটসাঁট অন্তর্বাসবিশেষ [সং. জঙ্ঘা > বাং. জাং + ইয়া]।

জায়াজীবী

জায়াজীব, জায়াজীবী (-বিন্) বি. 1 পত্নীর উপার্জনে জীবিকা নির্বাহকারী; 2 নটীর স্বামী।

জাল করা

জাল করা ক্রি. বি. ঠকানোর জন্য কৃত্রিম বা নকল জিনিস তৈরি করা (‘আরেকটি তো তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে’: সু. রা.)।

জাঠ

জাট, জাঠ [ jāṭa, jāṭha ] বি. পঞ্জাব ও রাজপুতানার জাতিবিশেষ। [হি. জাট]।