জালিয়াতি

জালিয়াতি বি. জালিয়াতের কাজ; নকল বা মেকি জিনিস তৈরি করার অভ্যাস বা কাজ।

জাতবসন্ত

জাতবসন্ত বি. সংক্রামক ও মারাত্মক মসূরিকা রোগ, গুটি বসন্ত, small-pox.

জালিয়াত

জালিয়াত [ jāliẏāta ] বি. বিণ. 1 যে অন্যের হস্তাক্ষর অসদুদ্দেশ্যে নকল করে; 2 মেকি জিনিস প্রস্তুতকারক। [আ. জাল1 + বাং. ইয়াত্ (< সং. বত্)-তু. চালিয়াত]। জালিয়াতি বি. জালিয়াতের কাজ; নকল বা মেকি জিনিস তৈরি করার অভ্যাস বা কাজ।

জালি

জালি1 [ jāli1 ] বি. 1 ছোট জাল; 2 জালসদৃশ বস্তু; 3 জাফরি। ☐ বিণ. জালের মতো ফাঁক-ফাঁক করে তৈরি (জালি গেঞ্জি)। [সং. জাল + বাং. ই]। জালি2 [ jāli2 ] বি. লাউ কুমড়ো ইত্যাদির কচি ফল। ☐ বিণ. অত্যন্ত কচি (জালি শশা)। [সং. জালক]।

জাত

জাত1 [ jāta1 ] বিণ. সঞ্চিত, সংগৃহীত, রক্ষিত (গুদামজাত করে রাখা)। [আ. যাদ]। জাত2 [ jāta2 ] বিণ. 1 শ্রেষ্ঠ (জাত শিল্পী); 2 আসল (জাত সাপ, জাত কেউটে)। [সং. জাত্য]। জাতবসন্ত বি. সংক্রামক ও মারাত্মক মসূরিকা রোগ, গুটি বসন্ত, small-pox. জাতসাপ বি. 1 বিষধর সাপ; 2কেউটে বা গোখরো সাপ। জাত3 [ jāta3 ] বিণ. 1 জন্মেছে এমন (সদ্যোজাত); 2 উত্পন্ন (ক্ষেত্রজাত)। ☐ বি. 1 জন্ম (জাতকর্ম); 2 সমূহ (দ্রব্যজাত)। [সং. √ জন্ + ত]। জাতকর্ম, জাতকৃত্য, জাতক্রিয়া বি. হিন্দু শিশুর জন্ম উপলক্ষ্যে অনুষ্ঠেয় সংস্কারবিশেষ। জাতকোপ, জাতক্রোধ বি. আজন্মকাল ধরে ক্রোধ, বহু পুরোনো ও তীব্র ক্রোধ। ☐বিণ. দীর্ঘকাল ধরে ক্রুদ্ধ। জাতপত্র বি. কোষ্ঠী, জন্মপত্রিকা। জাতপুত্র বিণ. যার পুত্র জন্মেছে, পুত্রবান। জাতবেদা, জাতবেদাঃ (-দস্) বি. অগ্নিদেব। জাতমাত্র ক্রি-বি জন্মের সঙ্গে সঙ্গে ☐ বিণ.ণ....

জ্বালাতন

জালাতন, জ্বালাতন [ jālātana, jbālātana ] বি. উত্পাত, যন্ত্রণা বা বিরক্তি উত্পাদন (এই জালাতন আর সহ্য হয় না)। ☐ বিণ. অত্যন্ত উত্ত্যক্ত (জালাতন করা, জালাতন হওয়া)। [আ. জালাওতন-তু. সং. জ্বালা]।

জাড়ি

জাড়ি1 [ jāḍ়i1 ] বি. ভাণ্ড, পাত্র, আধার (‘ধনের জাড়ি’: চৈ. চ.)। [তু. ইং. jar]। জাড়ি2 [ jāḍ়i2 ] বি. 1 গুল্ম, ভেষজ গুল্ম; 2 জ্বরনাশক পাচন। [< সং. জ্বর]।

জালাতন

জালাতন, জ্বালাতন [ jālātana, jbālātana ] বি. উত্পাত, যন্ত্রণা বা বিরক্তি উত্পাদন (এই জালাতন আর সহ্য হয় না)। ☐ বিণ. অত্যন্ত উত্ত্যক্ত (জালাতন করা, জালাতন হওয়া)। [আ. জালাওতন-তু. সং. জ্বালা]।

জাড়

জাড় [ jāḍ় ] বি. শীত; ঠাণ্ডা, হিম। [হি. জাড়-তু. সং. জাড্য, জড়]।

জালপাদ

জালপাদ বিণ. পায়ের আঙুল পাতলা চামড়ার আবরণে সংযুক্ত থাকে এমন (জালপাদ পাখি)। ☐ বি. হাঁসজাতীয় পাখি।