জাহান্নাম

জাহান্নম, জাহান্নাম [ jāhānnama, jāhānnāma ] বি. 1 ইসলামি শাস্ত্রানুযায়ী নরক; 2 নরক (তুমি জাহান্নামে যাও)। [ফা. জহান্নম]। জাহান্নমি বি. বিণ. নারকী; নরকভোগী। জহান্নমে দেওয়া ক্রি. বি. সর্বনাশ করা, নষ্ট করা। জাহান্নামে যাওয়া ক্রি. বি. অধঃপাতে বা গোল্লায় যাওয়া। জাহান্নামের পথ বি. নরকের পথ; উচ্ছন্ন বা গোল্লায় যাবার পথ।

জাতপুত্র

জাতপুত্র বিণ. যার পুত্র জন্মেছে, পুত্রবান।

জাহান্নম

জাহান্নম, জাহান্নাম [ jāhānnama, jāhānnāma ] বি. 1 ইসলামি শাস্ত্রানুযায়ী নরক; 2 নরক (তুমি জাহান্নামে যাও)। [ফা. জহান্নম]। জাহান্নমি বি. বিণ. নারকী; নরকভোগী। জহান্নমে দেওয়া ক্রি. বি. সর্বনাশ করা, নষ্ট করা। জাহান্নামে যাওয়া ক্রি. বি. অধঃপাতে বা গোল্লায় যাওয়া। জাহান্নামের পথ বি. নরকের পথ; উচ্ছন্ন বা গোল্লায় যাবার পথ।

জাহির

জাহির [ jāhira ] বিণ. 1 প্রকাশিত (হুকুম জাহির করা); 2 প্রচারিত (নাম জাহির করা); 3 প্রদর্শিত (‘বড় বিদ্যা করেছি জাহির’: র. সে.)। [আ. জাহির্]।

জাতকৃত্য

জাতকর্ম, জাতকৃত্য, জাতক্রিয়া বি. হিন্দু শিশুর জন্ম উপলক্ষ্যে অনুষ্ঠেয় সংস্কারবিশেষ।

জাসু

জাশু, জাসু [ jāśu, jāsu ] বিণ. 1 ধূর্ত, ধড়িবাজ; 2 ঝানু। [আ. জাসূস]।

জাতকর্ম

জাতকর্ম, জাতকৃত্য, জাতক্রিয়া বি. হিন্দু শিশুর জন্ম উপলক্ষ্যে অনুষ্ঠেয় সংস্কারবিশেষ।

জাশু

জাশু, জাসু [ jāśu, jāsu ] বিণ. 1 ধূর্ত, ধড়িবাজ; 2 ঝানু। [আ. জাসূস]।

জাতসাপ

জাতসাপ বি. 1 বিষধর সাপ; 2 কেউটে বা গোখরো সাপ।