জিজ্ঞাসা

জিজ্ঞাসা [ jijñāsā ] বি. 1 জানবার ইচ্ছা, কৌতূহল; 2 প্রশ্ন, অনুসন্ধান (একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই)। ☐ ক্রি. (কাব্যে) জিজ্ঞাসা বা প্রশ্ন করা, শুধানো (‘হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন?’: নজরূল)। [সং. √ জ্ঞা + সন্ + অ + আ]। জিজ্ঞাসাবাদ বি. প্রশ্ন; জেরা; খোঁজখবর। জিজ্ঞাসক বিণ. জিজ্ঞাসাকারী, প্রশ্নকর্তা। জিজ্ঞাসন বি. জিজ্ঞাসা করা। জিজ্ঞাসনীয় বিণ. জিজ্ঞাসার যোগ্য। জিজ্ঞাসিত বিণ. (যা বা যাকে) জিজ্ঞাসা করা হয়েছে এমন, পৃষ্ট। জিজ্ঞাসু বিণ. জিজ্ঞাসাকারী; কৌতূহলী, অনুসন্ধিত্সু। জিজ্ঞাস্য বিণ. জিজ্ঞাসার বিষয়ীভূত (এটাই আপনার কাছে আমার জিজ্ঞাস্য); অনুসন্ধেয়।

জাত দেওয়া

জাত দেওয়া ক্রি. বি. ভিন্ন ধর্মের পাত্র বা পাত্রীকে বিবাহ করার ফলে স্বীয় ধর্ম জাতি ত্যাগ করা।

জিজ্ঞাসক

জিজ্ঞাসক বিণ. জিজ্ঞাসাকারী, প্রশ্নকর্তা।

জাত হারানো

জাত খোয়ানো, জাত হারানো ক্রি. বি. নিজ বর্ণ বা সামাজিক শ্রেণি থেকে বিচ্যুত হওয়া।

জাত মারা

জাত খাওয়া, জাত মারা ক্রি. বি. জাতিচ্যুত করা।

জাত খাওয়া

জাত খাওয়া, জাত মারা ক্রি. বি. জাতিচ্যুত করা।

জাতশত্রু

জাতশত্রু বি. আজন্ম শত্রু। ☐ বিণ. (যার) অনেক শত্রু জন্মেছে এমন।