জিজ্ঞাস্য

জিজ্ঞাস্য বিণ. জিজ্ঞাসার বিষয়ীভূত (এটাই আপনার কাছে আমার জিজ্ঞাস্য); অনুসন্ধেয়।

জাতে ওঠা

জাতে ওঠা ক্রি. বি. উন্নততর জাতে স্হান পাওয়া; (আল.) মর্যাদাবৃদ্ধির ফলে বিশেষ কোনো (উন্নত) সমাজে স্হান পাওয়া।

জিজ্ঞাসু

জিজ্ঞাসু বিণ. জিজ্ঞাসাকারী; কৌতূহলী, অনুসন্ধিত্সু।

জাতভাই

জাতভাই বি. স্বজাতীয় লোক; একই পেশা বা শ্রেণির লোক।

জিজ্ঞাসিত

জিজ্ঞাসিত বিণ. (যা বা যাকে) জিজ্ঞাসা করা হয়েছে এমন, পৃষ্ট।

জাতপাত

জাতপাত বি. নানা ধর্মের বা জাতের দ্বন্দ্ব; জাতের ভেদাভেদ।

জাত খোয়ানো

জাত খোয়ানো, জাত হারানো ক্রি. বি. নিজ বর্ণ বা সামাজিক শ্রেণি থেকে বিচ্যুত হওয়া।