জিনা

জিনা [ jinā ] ক্রি. (কাব্যে) জয় করা, জিতে নেওয়া (‘জিনিব আজিকার রণে’)। [প্রাকৃ. √ জিন < সং. √ জি]।

জেতানো

জিতানো, জেতানো ক্রি. বি. জয়লাভ করানো, জিতিয়ে দেওয়া; জয়লাভে সাহায্য করা। ☐ বিণ. উক্ত অর্থে।

জিতানো

জিতানো, জেতানো ক্রি. বি. জয়লাভ করানো, জিতিয়ে দেওয়া; জয়লাভে সাহায্য করা। ☐ বিণ. উক্ত অর্থে।

জাতি

জাতি1 [ jāti1 ] বি. চামেলি বা মালতী ফুল। [সং. √ জন্ + তি]। জাতিকচু বি. মানকচু। জাতিকলা বি. কাঁটালি কলা। জাতিপত্র, জাতিপত্রী বি. জয়ত্রি। জাতিফল বি. জায়ফল। জাতি2 [ jāti2 ] বি. 1 প্রকার, শ্রেণি (নানা জাতির ফুল); 2 সমলক্ষণ বিভাগ (মানবজাতি, স্ত্রীজাতি); 3 ধর্ম, রাষ্ট্র, জন্মভূমি আদিম বংশ ব্যবসায় ইত্যাদি অনুযায়ী বিভাগ (হিন্দু জাতি, আর্য জাতি); 4 হিন্দুদের বর্ণ বা তার অন্তর্গত সামাজিক উপবিভাগ (জাতিভেদ, কায়স্হ জাতি)। [সং. √ জন্ + তি]। জাতিগত বিণ. জাতির প্রকৃতি অনুযায়ী, জাতীয় (জাতিগত প্রভেদ)। জাতিচ্যুত বিণ. স্বীয় সমাজ বা জাতি থেকে বহিষ্কৃত। জাতিতত্ত্ব বি. মানবজাতির বিভিন্ন শ্রেণির বৈশিষ্ট্য ও পরস্পর সম্বন্ধ বিষয়ক...

জেতা

জিতা, জেতা [ jitā, jētā ] ক্রি. বি. 1 জয়লাভ করা; প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন হওয়া; 2 জয় করা, জয়লাভ করে অধিকার করা (রাজ্য জেতা বা জিতে নেওয়া, বাজি জেতা, লাখ টাকা জিতেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ জি + ত + বাং. আ]। জিতানো, জেতানো ক্রি. বি. জয়লাভ করানো, জিতিয়ে দেওয়া; জয়লাভে সাহায্য করা। ☐ বিণ. উক্ত অর্থে।

জাতক

জাতক [ jātaka ] বিণ. জন্মেছে এমন। ☐ বি. 1 জন্মকোষ্ঠী; 2 সন্তানের জন্মকালে পিতার করণীয় অনুষ্ঠান; 3 বুদ্ধদেবের পূর্ব-পূর্ব জন্মের কাহিনী অবলম্বনে পালি ভাষায় রচিত কথাগ্রন্হ। [সং. জাত + ক]।

জিতা

জিতা, জেতা [ jitā, jētā ] ক্রি. বি. 1 জয়লাভ করা; প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন হওয়া; 2 জয় করা, জয়লাভ করে অধিকার করা (রাজ্য জেতা বা জিতে নেওয়া, বাজি জেতা, লাখ টাকা জিতেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ জি + ত + বাং. আ]। জিতানো, জেতানো ক্রি. বি. জয়লাভ করানো, জিতিয়ে দেওয়া; জয়লাভে সাহায্য করা। ☐ বিণ. উক্ত অর্থে।

জাত তোলা

জাত তোলা ক্রি. বি. উন্নততর জাতে স্হান দেওয়া।