জাতিবর্ণ-নির্বিশেষে
জাতিবর্ণ-নির্বিশেষে ক্রি-বিণ. জন্ম বংশ প্রভৃতির ভেদ না করে (জাতিবর্ণনির্বিশেষে সকলকেই আহ্বান করা হয়েছে)।
জিব
জিব, জিভ [ jiba, jibha ] বি. জিহ্বা, রসনা। [সং. জিহ্বা]। জিব কাটা ক্রি. বি. দাঁত দিয়ে জিব চেপে ধরে লজ্জা প্রকাশ করা। জিবছোলা বি. জিহ্বা পরিষ্কার করার জন্য ফলকবিশেষ। জিব বার হওয়া ক্রি. বি. (আল.) অতিরিক্ত পরিশ্রমের ফলে অত্যন্ত ক্লান্ত হওয়া। জিবে জল আসা ক্রি. বি. লুব্ধ হওয়া। জিবে বিণ. জিহ্বার মতো আকৃতিবিশিষ্ট (জিবে গজা)।
জাতিতত্ত্ব
জাতিতত্ত্ব বি. মানবজাতির বিভিন্ন শ্রেণির বৈশিষ্ট্য ও পরস্পর সম্বন্ধ বিষয়ক তত্ত্ব বা বিদ্যা।