জাদুঘর

জাদুঘর বি. শিল্পবিজ্ঞানজাত দ্রব্য বা পুরাতত্ত্ব বিষয়ক দ্রব্যসম্ভার যেখানে রাখা হয়, মিউজিয়াম।

জাদু করা

জাদু করা ক্রি. বি. বশ করা; অদ্ভুত উপায়ে বশীভূত করা; মোহাবিষ্ট করা।

জিল্দ

জিল, জিল্দ [ jila, jilda ] বি. 1 বইয়ের ফর্মা যা বাঁধবার আগে একসঙ্গে সেলাই করা হয়; 2 বইয়ের মলাট বা তার ভিতরের দিকের অংশ। [আ. জিলদ্]।

জিল

জিল, জিল্দ [ jila, jilda ] বি. 1 বইয়ের ফর্মা যা বাঁধবার আগে একসঙ্গে সেলাই করা হয়; 2 বইয়ের মলাট বা তার ভিতরের দিকের অংশ। [আ. জিলদ্]।

জাদুকর

জাদুকর বি. 1 ঐন্দ্রজালিক, ম্যাজিশিয়ান; 2 মায়াবী। স্ত্রী. জাদুকরী।

জিরানকাট

জিরানকাট বি. খেজুর গাছ তিন দিন ধরে কেটে রস নিয়ে তিন দিন বন্ধ রাখার পর প্রথম দিনের কাটা (জিরানকাটের রস)।

জাতীয়তাবাদ

জাতীয়তা, জাতীয়তাবাদ [ jātīẏatā, jātīẏatā-bāda ] বি. 1 জাতিত্ব; 2 স্বাজাত্য, স্বাদেশিকতা, স্বাদেশিকতার ভাব। [সং. জাতীয় + তা + বাদ]।

জাদু

জাদু1 [ jādu1 ] বি. 1 শিশুকে স্নেহসম্বোধনবিশেষ (জাদুমণি); 2 বিদ্রূপাত্মক সম্বোধনবিশেষ, বাছাধন (না হে জাদু না, আমাকে ঠকানো সহজ নয়)। [ফা. জাদ-তু. সং. জাত]। জাদু2 [ jādu2 ] বি. 1 ভেলকি, ইন্দ্রজাল, ম্যাজিক; 2 তুক। [ফা. জাদ]। জাদুকর বি. 1 ঐন্দ্রজালিক, ম্যাজিশিয়ান; 2 মায়াবী। স্ত্রী. জাদুকরী। জাদু করা ক্রি. বি. বশ করা; অদ্ভুত উপায়ে বশীভূত করা; মোহাবিষ্ট করা। জাদুঘর বি. শিল্পবিজ্ঞানজাত দ্রব্য বা পুরাতত্ত্ব বিষয়ক দ্রব্যসম্ভার যেখানে রাখা হয়, মিউজিয়াম। জাদুবিদ্যা বি. ইন্দ্রজাল, ম্যাজিক, ভেলকি।

জিরান

জিরান [ jirāna ] (উচ্চা. জিরান্) বি. 1 বিশ্রাম; 2 সাময়িক বিরতি, অবকাশ। [আ. জিরিয়ান্]। জিরানকাট বি. খেজুর গাছ তিন দিন ধরে কেটে রস নিয়ে তিন দিন বন্ধ রাখার পর প্রথম দিনের কাটা (জিরানকাটের রস)।