জামাই
জামাই [ jāmāi ] বি. কন্যার স্বামী, জামাতা। [সং. জামাতৃ]। জামাইআদর বি. শ্বশুরালয়ে জামাই যেমন আদরযত্ন পায় সেইরকম যত্ন; পরম সমাদর। জামাইবরণ বি. বিবাহ উপলক্ষ্যে কন্যাগৃহে সমাগত পাত্রকে কন্যাপক্ষীয় স্ত্রীলোকদের দ্বারা বরণের অনুষ্ঠানবিশেষ। জামাইষষ্ঠী বি. জ্যৈষ্ঠ মাসের শুল্কষষ্ঠীতে হিন্দুদের জামাইবরণের অনুষ্ঠান।