জীবন [ jībana ] বি. 1 প্রাণ; 2 প্রাণধারণ (জীবনকাল, জীবনযাত্রা); 3 জীবনকাল (আজীবন); 4 আয়ু (জীবন ফুরিয়ে এল); 5 প্রাণস্বরূপ অতি প্রিয়পাত্র (‘জীবনস্বরূপা সে স্বামীর শিরোমণি’: ভা. চ.); 6 জল। [সং. √ জীব্ + অন]। জীবনকাল বি. আয়ুষ্কাল, জীবদ্দশা। জীবনচরিত, জীবনবৃত্তান্ত বি. (কারও) জীবনের ঘটনাবলি ও চরিত্রের বিবরণ, জীবনী। জীবনজিজ্ঞাসা বি. জীবন বা জগত্ সম্পর্কে প্রশ্ন কৌতূহল বা অনুসন্ধান। জীবনদর্শন বি. জীবনের স্বরূপ ও উদ্দেশ্য সম্পর্কে বোধ ও ধারণা; জীবনের স্বরূপ অবধারণ। জীবনপ্রবাহ বি. সংসারস্রোত, জীবনযাপন, বহমান শ্রোতোরূপ জীবন (‘জীবনপ্রবাহ বহি কালসিন্ধু পানে ধায়’: মধু)। জীবনবিজ্ঞান — জীববিজ্ঞান -এর অনুরূপ। জীবনবিমা বি. যে বিমা-চুক্তিতে নির্দিষ্ট মেয়াদের শেষে বিমাকারী বা...