জায়বাকি

জায়বাকি বি. প্রাপ্য টাকার তালিকা, বাকিজায়।

জীবনজিজ্ঞাসা

জীবনজিজ্ঞাসা বি. জীবন বা জগত্ সম্পর্কে প্রশ্ন কৌতূহল বা অনুসন্ধান।

জায়

জায় [ jāẏa ] বি. 1 বিস্তৃত হিসাব, কৈফিয়তসহ হিসাব; 2 ফর্দ; তালিকা, তফশিল; 3 বিনিময় (টাকার জায়ে খাটছে)। [ফা. জায়]। জায়বাকি বি. প্রাপ্য টাকার তালিকা, বাকিজায়। জায়সুদি বিণ. ঋণের সুদস্বরূপ জমির ফসল দিতে হয় এমন।

জাম্ববতী

জাম্ববতী বি. (স্ত্রী.) জাম্ববানের কন্যা ও শ্রীকৃষ্ণের অন্যতমা মহিষী।

জীবনবৃত্তান্ত

জীবনচরিত, জীবনবৃত্তান্ত বি. (কারও) জীবনের ঘটনাবলি ও চরিত্রের বিবরণ, জীবনী।

জাম্বুবান

জাম্ববান, জাম্বুবান [ jāmba-bāna, jāmbu-bāna ] বি. পুরাণোক্ত ভল্লুকরাজ। [সং. জাম্ব (জম্বু + অ) + বত্]। জাম্ববতী বি. (স্ত্রী.) জাম্ববানের কন্যা ও শ্রীকৃষ্ণের অন্যতমা মহিষী।

জীবনচরিত

জীবনচরিত, জীবনবৃত্তান্ত বি. (কারও) জীবনের ঘটনাবলি ও চরিত্রের বিবরণ, জীবনী।

জায়গা

জায়গা [ jāẏagā ] বি. 1 স্হান, ঠাঁই (দাঁড়াবার জায়গা); 2 জমি, ভূমি (জায়গা কিনে বাড়ি করা); 3 অবস্হা, পরিবেশ (লোভের জায়গা); 4 পাত্র, আধার (দুধের জায়গা); 5 আশ্রয় (পৃথিবীতে তার আর জায়গা নেই); 6 বাস, আবাস (জঙ্গলটা সাপের জায়গা); 7 পরিবর্ত (আমার জায়গায় অন্য লোক নাও); 8 সুযোগ (জায়গা বুঝে কথা বলতে হয়)। [ফা. জায়গাহ্]। জায়গাজমি বি. ভূ-সম্পত্তি।

জায়সুদি

জায়সুদি বিণ. ঋণের সুদস্বরূপ জমির ফসল দিতে হয় এমন।