জ জুঝা জুঝা, যুঝা [ jujhā, yujhā ] ক্রি. 1 লড়া, যুদ্ধ করা; 2 বাধাবিঘ্নের মোকাবিলা করা (দারিদ্রের সঙ্গে যুঝতে হচ্ছে)। ☐ বি. উক্ত অর্থে। [সং. √ যুধ্]। জুঝানো ক্রি. লড়াই করানো; লড়াইয়ে বাধ্য বা উত্সাহিত করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [জোঝা দ্র]।

জ জীবী -জীবী [ -jībī ] (-বিন্) বিণ. 1 জীবনযুক্ত, আয়ুযুক্ত (দীর্ঘজীবী, ক্ষণজীবী); 2 জীবিকানির্বাহকারী (আইনজীবী)। [সং. √ জীব্ + ইন্]।

জ জায়া জায়া [ jāẏā ] বি. পত্নী, স্ত্রী। [সং. √ জন্ + য + আ]। জায়াজীব, জায়াজীবী (-বিন্) বি. 1 পত্নীর উপার্জনে জীবিকা নির্বাহকারী; 2 নটীর স্বামী। জায়াপতি বি. স্বামী-স্ত্রী, দম্পতি।
জ জায়গিরদারি প্রথা জায়গিরদারি, জায়গিরদারি প্রথা বি. জায়গির দেওয়া এবং তত্পরিবর্তে কাজ আদায় করার বন্দোবস্তবিশেষ।