হত

হত [ hata ] বিণ.
১ হত্যা করা বা বধ করা হয়েছে এমন (যুদ্ধে হত সৈনিক);
২ নষ্ট, নাশপ্রাপ্ত (হতগৌরব);
৩ লুপ্ত, লোপপ্রাপ্ত (হতচেতন, হতবুদ্ধি);
৪ ব্যাহত (হতোদ্যম);
৫ মন্দ (হতভাগা)।

[সং. √ হন্ + ত]।

হতচেতন, হতজ্ঞান বিণ. অচেতন; মূর্ছিত।

হতচ্ছাড়া বিণ. লক্ষ্মীছাড়া, হতভাগ্য, দুর্দশাগ্রস্ত।

হতদর্প বিণ. (যার) দর্প বা অহংকার নষ্ট হয়েছে এমন।

হতপ্রায় বিণ. প্রায় বিনষ্ট; মরোমরো।

হতবল বিণ. নষ্টশক্তি, বলহীন।

হতবাক বিণ.
১ বাক্যহারা;
২ অবাক, বিস্মিত।

হতবুদ্ধি, হতভম্ব বিণ. বুদ্ধি ঘুলিয়ে গেছে এমন, কিংকর্তব্যবিমূঢ়।

হতভাগ্য, হতভাগা বিণ. ভাগ্য খারাপ এমন, মন্দভাগ্য, দুর্ভাগা।

স্ত্রী. হতভাগ্যা, হতভাগিনী, হতভাগী।

হতমান বিণ. সম্মানহারা; অবমানিত।

হতশ্রদ্ধ বিণ. যার শ্রদ্ধা বা আস্হা লুপ্ত হয়েছে।

হতশ্রদ্ধা বি. (বাং.) অশ্রদ্ধা, অবজ্ঞা।

হতশ্রী বিণ. শ্রীভ্রষ্ট; সম্পদহারা (হতশ্রী পল্লি, হতশ্রী গ্রাম)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post